কৃষ্ণ কর্ণ সংবাদ

এমনই এক বজ্রনিনাদের ভোর রাতে
দেবতাদের দিয়েছিলাম দান
আমার কবচ কুন্ডল
মহাযুদ্ধ তখন শিয়রে 
দুপক্ষেই অধর্ম, কিন্তু বিজয়ে ঈশ্বরের পক্ষপাত। 

এ সমগ্র সংসার আমার ঋণী 
আমার ঋণ মেটাতে পারবে না কখনও আমার মা
ঋণী আমার ভগবান 
কেবল খলনায়কের কাছে ঋণ আমার
তাই তা মেটানোর জন্য তোমাকে ফেরালাম, হে মধুসূদন। 

পরিচয় দিয়ে পেলাম দ্রোণের প্রত্যাখ্যান
পরিচয় লুকিয়ে পরশুরামের অভিশাপ
অনন্ত সূর্যের ন্যায় আবার উঠে দাঁড়ালাম 
হে মধুসূদন, কেবল তোমাকে ফিরিয়ে দিলাম দু-দুবার
কারণ বিজয়ে তোমার পক্ষপাত। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত