প্রকৃতির সৌন্দর্য আমি দেখতে পাই না

রাহেল তুমি সুখস্বপ্ন দেখছো
সারাদিন কি খালি স্বপ্ন দেখো তুমি?
খালি সুখ আর সুখের স্বপ্ন?
তাই হঠাৎ করে কাশবনে? 
কাশফুল নিয়ে রোম্যান্স?
তুমি জুই টগর গোলাপ কৃষ্ণচূড়ার গন্ধে ভেসে বেড়াও
প্রজাপতিদের সাথে
অথচ ওই বিশাল সাতরঙা ডানাওয়ালা প্রজাপতিটাকে যে এই মুহুর্তে একটা গিরগিটি গপাৎ করে গিলে ফেললো সেটা তুমি দেখতে পেলে না?
প্রজাপতিটার পুরো শরীর দুমড়ে ডানা মুচড়ে পড়ে আছে গিরগিটিটার মুখে
আস্ত হজম হচ্ছে
রাহেল? কি হলো এবার? 
জলে নামলে কেন? উফফ জলকেলি
অন্তহীন ন্যাকামির জয়জয়কার দুনিয়াময় 
নৌকায় চড়ে মাছ ধরবে প্রেমিকের কাঁধে মাথা রেখে
অথচ তোমার বঁড়শির হুকে মুখ গেঁথে মাছটা ছটফট করছে জল থেকে বেরিয়ে
সেটা তুমি দেখতে পাচ্ছ না?
শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করে মারা যাচ্ছে মাছটা
ভেজে কাসুন্দি দিয়ে খাবে না কি ভাত দিয়ে ডাল দিয়ে?
ওহো তোমার তো "ফিলে" চাই
মাছ ভাজা না ফিস ফ্রাই
এই নাও তেল কড়াই...
রাহেল! তুমি পাখি পুষেছো?
আহা, খাসা গান গায় ছোট্ট পাখিটা
তোমার সোনামনা পাখি
কিন্তু তুমি কি জানো সে কেন গান গায়? 
সে গান গায় কারণ সে জানে সে আর কোনদিন উড়বে না
বাকি জীবনটা সে কাটিয়ে দেবে তোমার ভালোলাগার জন্য
খাঁচার ভিতর, পাখি হওয়ার অপরাধে...
রাহেল, মাগি তোর কি কোন চেতনা নেই?
খালি নিজের সুখ আর সুখের স্বপ্ন!
তুই ফুল, ফল, নদী, পাহাড় দেখে আহা আহা কি সুন্দর প্রকৃতি মাতা করিস
তুই কি দেখতে পাস না তোর মাতা কিভাবে হরীণ কে ছিঁড়ে খেতে বাঘের জন্ম দেয়?
তুই কি দেখতে পাস না তোর মাতা কিভাবে ফুল ঘাস মুড়িয়ে খেতে ছাগল পাঠায়
তুই কি দেখতে পাস না তোর তুলতুলে মাংস কাবাব খাওয়ার লোভে কত প্রাণী, শিশু প্রাণীরা ছিন্নভিন্ন হয় কশাইয়ের ছুরির ফলায়?
এটা যদি মানুষের বাচ্চার মাংস হত?
না রাহেল, আমিই খারাপ রে
আমার মাথাটা ঠিক নেই
মাংস তো খাবেই মানুষ
প্রকৃতি তো সুন্দর বটেই
পাখি তো তোমার নিমিত্তেই খাঁচায় গান গায় আমারই ভুল
এখন আবার কি করছ? 
তোমার দুধ দোয়ার শখ হয়েছে বুঝি
হুমম বুঝেছি গ্রাম্য গোয়ালার সহজ সরল জীবনটা একটু কাটাতে চাও
বঞ্চিত বাছুরটার ভুখা মুখটা দেখেছো...না থাক
বালাই শাঠ! মা ষষ্ঠীর শাঠ! 
পনীর আইসক্রিম চিজ সবেতেই আমার গিল্ট
না রাহেল, আমার মাথাটা ঠিক নেই
প্রকৃতির সৌন্দর্য আমি দেখতে পাই না
দেখি কেবল নৃশংসতা
তোমার মত প্রাণবন্ত প্রেমিকা আমার চেয়ে অনেক ভালো প্রেমিক পাবে,
শরীর মন দুইয়েরই সুখ দেবে মানুষের সুখই সব এ সুন্দর ভুবনে...

Comments

Popular posts from this blog

মাকড়সা

বসুন্ধরা

ভূতের সাথে আড্ডা