চিরশৈশব

গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরা পাতার মধ্যে ছড়িয়ে আছি আমি
এখানে এই বনে
চিরকাল ধরে বেঁচে আছি
মানুষের গল্পে গাথায় 
বিজয়ী বীরের গায়ে ছোঁড়া ফুলের মধ্যে আছি আমি
মৃত্যু নেই
সময়ের কোন ক্ষতি নেই
চিকন কচি সবুজ বনে সোনার সূর্যালোকে এলভস আর পরীদের সাথে চিরনিবাস
চলে এসো শিশুকাল হয়ে
বার্ধক্য যৌবন জরা কোন কিছুর সংঘাত নেই এখানে 
চলে এসো চিরশৈশবে
এলভস আর পরীদের মাঝে
ড্রাগনের গুহায় যাব আমরা সেই গুপ্তধনের খোঁজে। 
এখানে নেই কোন রক্তপাত 
কেবল ফুল সবুজ প্রজাপতির ডানা
আর আছে ম্যাজিক
সাদা দাড়িওয়ালা উইজার্ড এর ছড়িতে
বরফের পর্বতে আমি আছি। 
এলভস আর পরীদের মাঝে 
ডোয়ার্ফরাও ডাকছে তোমায়
চিজ দিয়ে পাউরুটি খাওয়াতে। 
ঘোড়ায় চড়ে আসব
ঈগলের পিঠে চড়ে
এখানে এই বনে
আমি চিরকাল ধরে বেঁচে আছি। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

বসুন্ধরা

ভূতের সাথে আড্ডা