নটে গাছের ছায়ায়

চাঁদটা একদিন ঢাকা পড়ে গেল... 
সে এক দুর রাজ্যর কথা 
রাক্ষস খোক্কস এর ব্যাপারে জানি না 
ডাইনি জাদুগররা অবশ্য ছিল বোধহয় 
রাজা সিপাই যেমতি থাকে 
তাতে অল্পই যায় এসে ছিল 
আমি তখন সদ্য মুক্তি পাওয়া রাজকুমার 
বা পক্ষীরাজ 
যেটা বেশী মুক্তির প্রতীক 
ফাঁকা সেতুটা দিয়ে চাঁদ খেতে খেতে আসতাম 
সারাদিন চরে বেরাতাম তেপান্তরের মাঠ 
দূর দেশের রাজকন্যারা তখন স্বপ্ন হয়ে তবু রয়েছে মাথার কোনায় 
মা দিদিমার ঝুলি থেকে গল্প শোনা শেষ হয়নি তখনও 
সোনার কাঠি রুপোর কাঠি দুরদর্শনে ছুটিছুটি 
কার্টুন দেখা, কমিকস্ পড়া প্রত্যেকদিন কত কিছু... 
এরপর গাছপালা আসতে আসতে কমতে লাগল 
রিয়েল এস্টেট বাড়তে লাগল 
মানুষজন মিলে সোসাইটি গড়ল 
লম্বা লম্বা বিল্ডিং এর পিছনে তারপর চাঁদটা একদিন ঢাকা পড়ে গেল। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত