ফসিল
হাজার হাজার সাঁজবাতির বছর ধরে একই পথে হাঁটছি
হাজার হাজার ধূ ধূ গ্রিস্মের দুপুর জুড়ে একই কতগুলো মুখ দেখছি
পথও শেষ হচ্ছে না
মানুষও ফুরোচ্ছে না
কেবল আমি পাল্টে যাচ্ছি আর ফুরিয়ে যাচ্ছে কবিতা।
একঘেয়ে বড় ইতিহাস
কেউ শেখেনা, বারবার তাই একই পরিণতি
না দরকার নেই কোন সম্রাট
কোন সুপ্রিম লিডার
কেউ পারবে না অক্ষত থাকতে
ধুলো কেবল ধুলো ওড়ে, হাজার হাজার বছর ধরে মিশর থেকে মেসোপটেমিয়া, সিন্ধু থেকে চায়না হাজার হাজার বছরের অস্থি কয়লা আর ধুলো মাটির বুক থেকে ওড়ে হাহাকার বেরোয় কিন্তু এ হাহাকারের কোন মানে হয় না আবার পথ চলা শুরু হয় আবার নতুন মানুষ জন্মায় শুধু ফুরিয়ে যায় কবিতা আর মানুষের কথা...
Comments
Post a Comment