ইউটোপিয়া

দিব্যি আলুসেদ্ধ ভাত দিয়ে একটা ইংরেজি নভেল গিলছিলাম
জমি গেছে জমিদারি যায়নি গোছের একটা গল্প
না মানে আমার
উপন্যাসটা পুরনো 
থমাস মোরের ইউটোপিয়া
হঠাৎ করে হরেকৃষ্ণ এসে বলল
"ভাই ইতিহাসে নাম তুলে যেতে হবে, চল বিপ্লব করি"
চোয়ালের গ্রাস আলগা হয়ে মাথার ঘিলু চলকে পড়ে গেল
এঁঠো হাতে ঘিলু তুলে রেখে বাম হাত দিয়ে চুলকে নিয়ে বললাম
"না মানে ইয়ে, মানে ইয়ে তো ইয়ে হয়নি আমার মানে"
দেখি হঠাৎ হাতের নভেলটা দাস ক্যাপিটাল হয়ে গেছে
হরেকৃষ্ণ "ইনকিলাব জিন্দাবাদ" করে উঠল
ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খেলাম
কি বাওলা কি বাওলা,
দুটো সবজি কেনার পয়সা নেই বলে কিনা বিপ্লব করবে!
"ওসব সাহেবসুবোরা করে, বিপ্লব না ইনকিলাব কি ছাই
কি দরকার ভালো আছি, দুটো সেদ্ধভাত খাই"
হঠাৎ দেখি হরেকৃষ্ণ আর নেই, গায়েব বেমালুম?
না পাশের পেন্ডুলামের বাড়ি গেছে
কচি মাথা, নেমে পড়বে ওর সাথে
যাক গে, আমার ঘাড় থেকে নেমেছে ব্যাটা
কি সাহস, আমাকে বলে কিনা বিপ্লব করবে!
একটা বিড়ি ধরিয়ে বইটা খুললাম আবার
এ কি? এ তো সত্যি দাস ক্যাপিটাল!
ইউটোপিয়াটা গেল কই? 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত