পচা সংস্কৃতি

চায়ের দোকানে বসে যে কেরানিরা নীতিজ্ঞান দেয়
তাদেরই অবৈধ সন্তান তোরা
তোদের গা থেকে পবিত্রতার পচা গন্ধ ছাড়ে। 
সুবিমল সুকুমার সুবাসিনী 
সু এর নিচ দিয়ে কড়কড়ে গান্ধী 
পদবীর অহংকার, না দেখালেও বেরিয়ে আসে
নিউজ ডিবেটে গিয়ে দলিতদের কথা বলে নাম কামায়
বিজেপি কংগ্রেস করে চ্যানেল টি আর পি খায়
সবাই চেল্লায় যত চেঁচাবি তত টি আর পি 
চেল্লা পাগলা চেল্লা 
নিজেকে ভালো প্রমাণ করারই খেলা
দালালেরই দুনিয়ায়। 
খবর না থাকলে খবর বানাতে হয়
দরকারে চুল্লুর ঠেকে তাই
খুবই প্রাঞ্জল জটিলতা, কথায় দুনিয়া মেরে দেওয়া যায়। 
বৃষ্টি, খিস্তি আর ব্রা-প্যান্টি
মাঝেমাঝে রবীন্দ্রনাথ উফফফ!! 
বৌদির বুক পাছায় হলো না, রবীন্দ্রগান সেভিয়ার তাই
প্রত্যেকটা বাক্য আধা বাংলা আধা ইংলিশ 
হল-এ ধর্ষক... দূর ছাই, দর্শক আসবে না
আমার সেক্স সিনও চাই, U/A ও চাই 
খোকার পাশে বসে দুপুর ঠাকুরপো দেখে খিঁচতে চায় সব আধুনিকা বাবা মা'ই 
পানুর পৃথিবী জুড়ে, পানুই মহান এ জগৎ পরে। সতিপানার বুলি দেওয়ায় ওস্তাদ কাকিমারা
পাশের বাড়ির কাকুরা আসে যাদের দুপুরবেলায়
বিয়ে করে, সোনার খাঁচায় মুক্তি খুঁজে নেওয়ার জ্ঞান দেয়। 
একটার ঘাড়ে চাপো পার্মানেন্টলি 
তারপর যত খুশি পাশের বাড়ি যাও
আর সেটা যাবে ওপাড়ায়, ঘন্টা রেটে চুষিয়ে আসবে
মাঝেসাঝে হোল নাইট
নাইট্রোজেন কম যাচ্ছে 
ড্রেনেব্রেন-ড্রেন
পান ইন্টেন্ডেড
মাথায় ঘোমটা তুললে কি? 
বোরখার নিচে চুম্মা চুম্মা দে দে
খোলাখুলি বললেই গণধোলাই 
আমরা সব ভদ্রঘরের ছেলেমেয়ে
বিছানার গল্প বিছানার বাইরে যায় না
সকালে চায়ের দোকানে বসে আমরা বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞানী। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত