রদ্দি প্রেমের কাব্য

এসেছে বসন্ত, চিলেকোঠার সিনেমায়
ধূর্ত শৃগাল গলা পাতে আঙিনায় 
আমিও ঘরে ঘরে থাকি অক্ষর গুনে 
আমাকে পটালে তবেই আকাশ পাবে। 

রঙ পানি থেকে বেশি বের হবো না
গ্রীষ্মের পোড়া শুকোয়নি এখনও
যে যায় ঘাটে সেইই ডোবে, তবে
কেউ জলে নেমে শুদ্ধ হয় না কখনো। 

তোমারও রদ্দি আমারও রদ্দি কথা
কথায় কথায় আক্রমণ হতে থাকে 
কেউ যায়নি যেখানে সেখানে যাও যদি
ধরাকে পটালে তবেই চাঁদ পাবে। 

কি হবে সোজা কথা সোজাভাবে বলে?
বরং কিছু না বলাই থাক, 
না বলার আফসোসটা রবে
বসন্ত নিঃশব্দেই যাক। 

এ আমার প্রেমের কাব্য 
শান্ত নদীর পাড়ে দাঁড়িয়ে ঢেউ গোনার গান
এ দেহ তুমি করবে না গ্রাহ্য
অম্লান রাত্রিটুকুই তব দান। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত