পৃথিবী একটা পাথর
পৃথিবী একটা পাথর
তার গায়ে লেগে থাকা শ্যাওলার মত জীবন
জীবাণু-বীজাণু
একটা অন্ধকার বিস্তীর্ণ মহাকাশে
জীবনস্পন্দনের মত তারার আলো
টুইংকেল টুইংকেল
এসব কিছুই আমাদের বুঝে লাভ নেই
ভাবনা ভাবার জন্য
কেবল ভাবার জন্য।
জীবন পারফেক্ট না
অনেক অনেক ভুল আর অনাসৃষ্টি
প্রতিনিয়ত কত কত ভুল দেখি প্রকৃতির
মৃত্যুচেতনা গ্রাস করে প্রতিনিয়ত
ঈশ্বরতত্ত্ব যদি না থাকত কি হত এই চেতনার?
ঈশ্বরের আশায় বাঁচা এক একাকী অন্ধকার মহাবিশ্বে
যত দূর চোখ যায়, অন্ধকার একাকীত্ব
মাঝে মোজাইকের মত আলোকছটা
গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যাসের বলয়
বিজ্ঞান নাম দিয়েছে সবার
আমি দেখি নিজেকে সেই কালো মহাকাশের সাথে এক
আমি দেখছি
পৃথিবীর আলোকময় জীবনের খেলা
অন্য গ্রহে প্রাণের পরিকল্পনা
ভীনগ্রহী এলিয়েন নিয়ে জল্পনা
স্পেসশিপ করে গ্যালাক্সি পেরিয়ে যায় মানুষের কল্পনা
স্পেস মিউজিক বাজে
আমি দেখছি সেই সব কিছু
মৃত না, মৃত্যু হয়ে
এক কালো মহাকাশের কালোয় এক হয়ে
টুইংকেল টুইংকেল লিটিল স্টার
শুধুই শুধুই অন্ধকার
বুরবাক মানুষের ঢল আলো আঁকছে
লাইট জ্বালাচ্ছে
ঈশ্বর আল্লাহ করছে
হাহা হিহি মদ মাতাল মেয়েদের হ্যাঁদামি
চলছে সব
অজ্ঞানতা মানুষকে মুক্ত রাখে
জ্ঞান না।
Comments
Post a Comment