কেমন আছো? ভালো আছি।

বনবন করে ঘুরছে জগৎ মাথার ভিতরে
কেমন আছো? ভালো আছি। 
চোখ বুঝলেও রেহাই নেই
স্বপ্নের মধ্যে আবার স্বপ্ন
স্বপ্ন ভেঙে জাগতে পারছি না
এটা কার জীবন?
"আমার না তোর?"
তুমি কে?
"ঈশ্বর"
ওহ
"কেমন আছো?" ভালো আছি। 
সব ছিটকে যাচ্ছে
ছিটকে ছিটকে যাচ্ছে
সব কিছুই খেলা রে, পাঁচদিনের খেলা
তারপর ঘটা করে জলে ফেলা
কি করবি এত প্ল্যানিং করে?
রোজ উঠছিস, ছুটছিস
হাসছিস আর বলছিস,
কেমন আছো? ভালো আছি।
দেখিস খোকা, বাবামায়ের মানসম্মান হারায় এমন কিছু করিসনি
দেখিস খোকা ভগবানের অবমাননা করিসনি
দেখিস খোকা কিছুই করিসনি
কথা শুনে চল, গামছা পড়ে ধূপধুনো
হাসি মুখখানা কর দেখি
কেমন আছো? ভালো আছি। 
দিন জঙ্গল সবই মৃত্যুর খেলা
জীবন মানেই মরা
কি উদ্দেশ্য খুজছিস জীবনের?
পিঁপড়ে, পায়ের তলায় পিষে যায়
কি মানে দাঁড়ালো?
বরং বাংলা খেয়ে পড়ে থাক নর্দমায়
কেউ জিগাবে না
কেমন আছো? ভালো আছি। 
দুদিন বাদে বাদে টাকা আনা আর দেওয়া
আসছে আর যাচ্ছে
আসছে আর খাচ্ছে
চলছে আর চলবে
এই তো না? 
যোগ আর বিয়োগ
অভ্রখনি কয়লাকুঠি হিরকের মূল্য
সবাই শ্রমিক, রাজা একজন, লক্ষে একজন
কোটিতে একজন
সেই ভাগ্যের খোজ করছ তুমি?
খুঁজলেই পাবে?
বলেছে ইতিবাদি
রুটি ঘুগনি খাও, আহা গন্ধেন্দ্রিয় খুশ
আর একটু মিষ্টি যদি পাই
কেমন আছো? ভালো আছি।

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত