ঘুম ভাঙার স্বপ্ন
কেন সব সত্ত্বেও তবু পালিয়ে যেতে পারলাম না?
স্বপ্ন দেখছি
একটা জীবন খালি স্বপ্নের
ঘুম থেকে ওঠার স্বপ্ন।
একদিনের স্বপ্ন
সেই একদিন যা কোন দিন আসবে না
ঘুম ভাঙছে ঘুমেরই ভিতরে
ঘুমেরই ভিতর আবার ঘুম
জাগতে জাগতে জাগতে জাগতে
গভীর জলে হাত পা ছোঁড়ার মত
আমি বিষ্ণুর স্বপ্ন
আমি শিবের ধ্যান
কিছুই
কেউই
না, পালানো বৃথা।
Comments
Post a Comment