ডিপ্রেশন

মরে গেছিলাম
তাই নরণচরণ না করার চেষ্টা করছিলাম
আমার বাবা মা এসেছিল
দেখছিল আমার মৃতদেহ
আমি মাঝেমাঝে চোখ খুলে খুলে দেখেছিলাম
কিন্তু আশ্চর্য কেউ খেয়াল করল না
তারপর আমার দেহটা পোড়ানোর সময় এলো
আমি পালিয়ে গেলাম
একটা ক্ষেতের মধ্যে দিয়ে কোথায় কোথায় গেলাম
দেহতে কি পচন ধরেছে? 
গন্ধ পাচ্ছে না কেউ
একটা মূর্তিরূপী ভগবান এলো
নারী
দেবী
বলল, "কি করবি? ফিরে যাবি?"
তারপর একটা বাস স্ট্যান্ডে ঘুম ভাঙল
আমি ফিরে এলাম
বাবা মা আমার লাশটা খুঁজছে
হঠাৎ আমি উদয় হলাম 
কিন্তু ওরা শকড্ হলো না
নিজেদের মধ্যেই কি বলাবলি করে জিনিসটা সহজেই মেনে নিল
অদ্ভুত ব্যাপার!
আমি কিন্তু সন্দেহনিরসন করতে zombieদের মত করে যেতে লাগলাম
যেন কথা বলতে ভুলে গেছি
যেন স্মৃতিভ্রষ্ট হয়েছে
যেন পুনর্জন্ম হয়েছে
বড় শরীরে শিশু
ওরা আবার নিজেদের মধ্যে বলাবলি করে জিনিসটা খুব সহজেই নিল
এরপর ফোনের অ্যালার্মটা বেজে উঠল
ওষুধ খেতে হবে...

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত