সাদাকালো নির্বাক ছায়াছবি

অতীতটা কেমন যেন হাই-ডেফিনিশন না
ধূলো ধুলো বালি বালি
যেন অ্যাপারচার আছে লেন্স নেই
সোজা একটা ছিদ্রের মধ্যে দিয়ে দূরে দেখা
একটা সমুদ্র সৈকতে বাবা-মা আর ছেলে
৮০র দশকের পোষাক আশাক চশমা
যেন সামনেই আছে অথচ ধরা যাচ্ছে না
সত্যি হলেও গল্প, আছে অথচ নাও হতে পারে। 
আদৌ যা ভাবছি, তা কি হয়েছিল?
অতীতটা সব সময়ই সাদা কালো
কারণ আলোর গতি একমুখী
সে ফিরে দেখে না। 




জীবন মানে কার্বন দেহ ধীরে ধীরে পুড়িয়ে চলা
একটু ছেঁকা লাগলেই কত কত বিভীষিকাময় দৃশ্য ভেসে ওঠে
ঈশ্বর থাকাটা তখন ভীষণ জরুরী নাস্তিক মশাই
"কিন্তু সত্যি আছে কি?"



Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত