বাঙালিস্বভাবে

যতবারই কিছু করতে চেয়েছে মন
ভিতর থেকে কেউ বলে উঠেছে একজন
"কি দরকার, অন্য কেউ করবে
ওসব করতে যেও না, বেফালতু মরবে।"

বাঙালি স্বভাবে তৎক্ষণাৎ দিয়েছি সাড়া
সেই অকর্মণ্যতার অভিভাবনে
কিছু না করলে কেউ খুঁত ধরবে না
অন্যকে সমালোচনা করব প্রাণ খুলে। 

নন্দন চত্বরে কোটেশন ঝেড়ে মেয়ে পটিয়েছি
চাকরি না পেলে সরকারকে খিস্তি মেরে দেব ক্ষণ
সিগারেট, গুটখা, থুতু, হিসুতে রাস্তায় রাঙিয়েছি
অন্যকে বলেছি নোংরা দেশের অসভ্য জনগণ। 




Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত