ঘেয়ো কুত্তা

পোকাধরা আকাশে ঘিয়া মাঞ্জা ওড়ে
মঙ্গলদীপ হোটেলে ভালো বিরিয়ানি পাওয়া যায়
সেইভআকাশের মাঝেই অবস্থিত সে
ভ্রমে থাকি আমি
আমার দুই ছেলেবেলার বন্ধু সেখানে যায়
আমি আগে ভাগে টাকা দিতে এগিয়ে যাই
কারণ পাছে আমার গরিবি ধরা না পড়ে যায়
একটা বেয়ারা যায়
কোন বিষাক্ত চামড়া টিকটিকির নির্যাস আনতে
পোকাদের থাকে থাকে ভাগ করা আছে
মেয়ে রিসেপশানিস্টটা টাকা নেয়
বিষাক্ত মিউটেটেড পোকাগুলো বড় হয়
আমার পালানোর পথ ক্রমশ বন্ধ হয় 
দুটো সংকীর্ণ পাচিলের মাঝখানে
একদিকে বিশাল বিষাক্ত দগদগে সরীসৃপ
আরেকদিকে মাকড়সা
আধ্যাত্মিক জীবনে সাপ থাকে
বড় বড় অনন্ত সাপ
ভয় দেখালেও 
তারা মহাজীবনের সন্ধান দেয় 
সেই জীবন থেকে সরে এলে ঘেয়ো সরীসৃপ
মাকড়সার জাল জীবন। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত