জীবন তাবু
জীবন? জীবন তো ভায়া অনেক রকমের হয়
টুনির ধন সংগ্রহ করে
গুনে গুনে চলার জীবন
টুনি রোজ এসে একটু একটু করে নিয়ে চলে যায়
সেই শেষ হতে থাকা ধনের জীবন
আরেক হয় আকাশ পাতাল স্বপ্ন দেখার জীবন
আমাতেই শুরু আমাতেই শেষ..
জীবন কি? কোন মানেই হয় না
কেবল বেঁচে থাকার জন্যই বেঁচে থাকা
আর মরার জন্যই সব
"ধীর পায়ে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া"
রকেট নিয়ে পাড়ি দোবো গ্রহ পার
অ্যাটম বোমায় গুঁড়িয়ে দেব দেশ বাড়ি ঘর সবার
তবুও বড় ক্ষুদ্র মানবশরীর
পিঁপড়ের মতই
যতই লাইন করে হাটো
কিছুই গোছাতে পারবে না
যেকোন সময় বৃহত্তর কোন কিছু এসে গুঁড়িয়ে দেবে সব।
পিঁপড়ে ও তো বেয়ে বেয়ে উঠে যায়
মানুষের মাথায়
তাতে কি হয়?
পিষে দিলেই শেষ
জীবন? জীবন তো অনেক রকম ভায়া
তাতে কি?
জীবন, বেঁচে থাকার জন্যই জীবন
গুনে গুনে দিন কাটানোই জীবন।
Comments
Post a Comment