কবিতার স্বপ্নে
কবিতার স্বপ্নে উড়ছি আমি
নীল আমিন হয়ে
স্কাই স্ক্রেপারের মাথা দিয়ে
পোস্ট মডার্ন আরব্য রজনীতে।
আর সব কবিরাও উড়ছে
আমি কখনও বেশি উড়ছি
কখনও কম
কতটুক ডানে গেলে টাল খাবো?
কতটুকু বামে গেলে ব্যালান্স বাঁচাবো?
কবিতা উড়ছে অক্ষরমালা হয়ে
নীল স্বপ্নে নীল স্কাই স্ক্রেপারের মাঝে মাঝে।
যে জীবন বাঁচা হয়নি তা স্বপ্নে দেখি প্রায়ই
ঘুম ভেঙে উঠে রোজনামচা দাঁতমাজা-মুখধোয়ার সাথে ভুলে যাই
যদি আরেক চান্স পাই তবে কি ঘুরিয়ে দেব সব?বদলে দেব সব?
নাকি সেই জীবনেও একই অভিযোগ থাকবে
অন্য জীবনটাকে না পাওয়ার
কবিতার স্বপ্নে উড়ছি
পোস্ট মডার্ন আরব্য রজনীতে
নীল আমিন হয়ে
স্কাই স্ক্রেপারের মাঝে মাঝে।
Comments
Post a Comment