তিরিশ বসন্ত
দেখতে দেখতে তিরিশটা বসন্ত পার হয়ে গেল
সকালের টোস্ট চা, দুপুরের ফ্যানের হাওয়া
আর রাতের বিরিয়ানিতে...
ফিরে দেখলে নিজেকে চিনতে পারি না
ফিরে গিয়ে আগে দেখলে চিনতে পারবো না
এ কোন জীবন?
যে জীবন চলে গেছে? যে জীবন যাচ্ছে? যে জীবন আসবে?
হাতের রেখা
তিথি নক্ষত্র
প্রেম বিরহ কাম ক্রোধ ব্যর্থতা
না জীবনটা কে চিনতে পারিনি আজও
একেই কি বলে গতজন্ম পরজন্ম?
নিজেকে চিনতে না পারা?
নিজের সাথে কাটানো সময়গুলোও ধোঁকা দেয়
সেটাও অন্য কেউ ছিল
দেখতে দেখতে তিরিশটা বসন্ত পার হয়ে গেল...
Comments
Post a Comment