আরেকবার
আরেকবার তোর কাঁধে হাত রেখে চলে যাব
কৈশোরের রেকলেস বেলায়
হতাশা বিহীন মৃত্যু বর্জিত সেই দিন
বিল্ডিং এর ট্যাঙ্কে বসে গাঁজা টানব
তুই বলবি তোর নীলাঞ্জনার কথা, কবে কোথায় ওর হাতে ধরে বলেছিলি
চলো আমার সাথে সাথে
পিছনে ওর পরিবারের কে কোন গুরুগম্ভীর সদস্য তাড়া করেছিল
এইসব গল্প শুনব আর জোর করে বিশ্বাস করাবো নিজেকে
যাতে একটু উৎসাহ পেয়ে এরকম আরো গল্প বলিস তুই
এই সব আর রক এন্ড রোল শুনেই কেটে যাবে স্কুল বাঙ্ক মারা দিনটা
তারপর গিটারটা পিঠে নিয়ে আবার বেড়াতে বেরোবো দুজনে সন্ধেবেলা
বাজাতে পারি ছাই না, গিটার নিয়ে ঘুরে বেড়ানোটাই আসল।
Comments
Post a Comment