বাস্তব ১


বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি সবসময়
বাস্তব মানে গাড়ি, বাড়ি
প্রতিবেশীদের সাথে ব্যাডমিন্টন
শীতের পিকনিক
কত কি না করার আছে
বাস্তবে
মানুষ অনেক গল্প করে
অনেকটাই শোনার দরকার নেই
তবুও
কারণ তারা বাস্তববাদী
স্মল টক্
সৌজন্য বিনিময়
ফাঁপা কতগুলো আওয়াজ বেরোয় গলা দিয়ে 
অর্থহীন শব্দের মাঝে হারিয়ে যায় কবিতা
বাস্তবে পোস্ট, possession
দিখাওয়ে কা হ্যায় দুনিয়া
হাওয়া ভরা ব্যস্ততা দিখানে কা
তাড়াহুড়োর rat race
কে বেশি ব্যস্ততা দেখাতে পারে
"অবশ্য মাল কামাতে গেলে তো হেডএক নিতেই হবে বস!"
সবই বল্মিক
বাস্তবে।

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত