আব্রাহামের জার্নি

পেরিয়ে এলাম নাস্তিকের নিঃসীম অন্ধকার জগৎ
একাকী বালির মধ্যে পথ খোজা
উপরে অপরিসীম মহাকাশ
নীলচে কালো
নিচে খালি আমি
আর বালি
ধূধূ ধুসর
"নিশ্চই ঈশ্বর মঙ্গলময় ও জ্ঞানী"।

তাই খুঁজে বার করলাম ভাষা
অনন্ত কে বোঝানোর ভাষা
কালে কালে আমি আসি
কখনও ধাতার, কখনও বিষ্ণু,
গড যিশু আল্লাহ-জেহোভা 
কেউ কি কখনও সত্যি মানতে পেরেছে মৃত্যুর পরে সব শেষ?
শেষের কোন শেষ নেই
সময়ের দাস আমি, সময় ঈশ্বরের দাসী
তাই বারে বারে আসি আমি রাম আব্রাম বুদ্ধ জরাথুষ্ট্র
অবিশ্বাস কে হারাবে স্বপ্ন
নিশ্চই ঈশ্বর মঙ্গলময় ও জ্ঞানী। 
শেষের সে বেলায়, যখন সবর্জ্ঞ ঘোর নাস্তিকও উত্তর খোঁজে, আশ্রয় চায়
আমি বলি তারই বাণী
ঈশ্বর সহায়...ঈশ্বর জ্ঞানী। 

যারা লড়েছিল কারবালার মরুপ্রান্তরে
লিটিল বয় ও ফ্যাট ম্যান যাদের করেছিল ছিন্নভিন্ন 
প্রতিনিয়ত যারা চলে যাচ্ছে
কিছুই না বলে কিছুই না বুঝে
হঠাৎ!
তারা কার ভরসায় এত নিশ্চল?
না অন্ধকারের না
আলোর ভরসায় অবশ্যই
খুঁজে বেড়াতে নেই তত্ত্বে ভূত
জীব মাত্রেই নয় নিখুঁত
কে দেখেছে নিজের মৃত্যু?
পেরিয়ে এলাম নাস্তিকের অন্ধকার জগৎ
নিশ্চই ঈশ্বর মঙ্গলময় ও জ্ঞানী। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

বসুন্ধরা

ভূতের সাথে আড্ডা